‘যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিনশেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। নির্বাচনে যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
গতকাল জুমুয়াবার টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙু করে দেয়া হয়েছে। এক থেকে দেড় বছরে এই ভঙুর অবকাঠামো ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্র্বতী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে। কিন্তু কমিশনের দেয়া প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি। এ সময় ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারেও জোর দেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।