যেই ‘ভালো’ খারাপকে প্রতিহত করার ইচ্ছা রাখে না, সেই ‘ভালো’ কখনোই ভালো নয়
, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
কিতাবে বর্ণিত রয়েছে যে, “স্বয়ং আল্লাহ পাক তিনি ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে নির্দেশ মুবারক দিলেন যে, অমুক শহরটি আপনারা উল্টিয়ে দিয়ে আসুন, কারণ সেখানকার বাসিন্দারা চরম পাপাচারে লিপ্ত হয়েছে। তখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আর্জি করলেন, আয় আল্লাহ পাক, উক্ত শহরে তো একজন (ছুরতান) দরবেশও থাকে, যে মুহূর্তের তরেও আপনার ইবাদত-বন্দেগী থেকে গাফিল হয় না। ”
তখন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন যে, “তাকেসহ-ই শহরটি উল্টিয়ে দিয়ে আসুন। কারণ তার চারপাশে এত পাপকাজ সংঘটিত হচ্ছে, কিন্তু সে প্রতিবাদ তো দূরের কথা, কখনো বিরক্তি প্রকাশ করে উহ শব্দটিও করে না। ”
এই ওয়াক্বিয়া থেকে সাধারণ মানুষদের বহু ফিকির করার রয়েছে। কারণ একটু খেয়াল করলেই দেখা যাবে যে, গতানুগতিক সমাজ তাদের সেসব সন্তানদেরকে ‘ভালো’ বলে সাব্যস্ত করে থাকে, যারা প্রতিবাদহীন, নিষ্ক্রিয় ও নপুংসক। যারা অন্যায়কারীর সামনে মাথানত করে পিঠ বাঁচিয়ে চলার মানসিকতা পোষণ করে, তারা হচ্ছে সমাজের দৃষ্টিতে খুব ‘ভালো ছেলে’। নাউযুবিল্লাহ!
এ প্রসঙ্গে আমার দেখা এক বুয়েট প্রফেসরের প্রসঙ্গ উল্লেখ করতে হয়। বাংলাদেশের ইঞ্জিনিয়ার সমাজে উক্ত প্রফেসরের খুব নাম ডাক। তার সাথে কথাপ্রসঙ্গে মাসিক আল বাইয়্যিনাত শরীফ হাদিয়া করার সময়ে সে আমাকে উত্তরে বললো, “আমি কোনো পেপার-পত্রিকা পড়ি না। ”
তার বক্তব্য, সে কোনো পেপার-পত্রিকা পড়ে না। কোনো দৈনিক পত্রিকাও সে ছুঁয়েও দেখে না। দেশে ও বিদেশে কি ঘটলো, না ঘটলো, তা নিয়ে তার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সে একজন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক, তার কেবল ইঞ্জিনিয়ারিং নিয়ে মাথা ঘামালেই চলবে!
শুধু এই প্রফেসরই নয়, বরং বুয়েটের অধিকাংশ ছাত্রদের মানসিকতাই কিন্তু এমন। তারা কখনোই জাতীয় পর্যায়ের কোনো অন্যায়-অবিচারের প্রতিবাদ করা কিংবা জাতীয় পর্যায়ে কোনো ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করে না। কারণ এদেশে ‘ভালো’র সংজ্ঞা অনুযায়ী প্রতিবাদী হওয়া নিষেধ, সমাজ ও জাতীয় জীবনে আলোড়ন সৃষ্টি করার চিন্তা-ভাবনা করা নিষেধ। ইসলামবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী চক্রান্ত, বিধর্মীদের আস্ফালন দেখেও বোবা হয়ে থাকার শিক্ষা আমাদের সমাজ দিয়ে থাকে।
কিন্তু এ ধরনের চিন্তা ঠিকই ঢাবির ক্যাডারমার্কা খারাপ ছেলেগুলো করে, এমনকি ২ শতাংশের কম বিধর্মীরাও করে। তারা রাজনৈতিক দলের কাঁধে সওয়ার হয়ে কিংবা বিসিএস দিয়ে আমলা হয়ে দেশের হর্তাকর্তা হয় এবং বুয়েট-মেডিকেলের ‘ভালো ছেলে’গুলো ঐসব খারাপ ছেলেদের কামলা খাটতেই সারাজীবন পার করে দেয়।
অর্থাৎ এ ধরনের ‘ভালো’র সংজ্ঞা নির্ধারণের ফলেই বর্তমান মুসলমান সমাজে যত খারাপের দল রাজত্ব করে বেড়াচ্ছে এবং মুসলিম সমাজের যারা মেধাবী, তারা মুসলমানদের কোনো কাজে আসছে না। তারা সব বিদেশে চলে যাচ্ছে এবং তাদের মেধা কাজে আসছে ইহুদি-খ্রিস্টানদের উপকারে। নাউযুবিল্লাহ!
অর্থাৎ এই ভালো কখনোই ‘ভালো’ নয়। মহান আল্লাহ পাক তিনি এমন ‘ভালো’কে ভালো বলে স্বীকৃতি দেননি, যা উক্ত ছুরতান দরবেশের ওয়াক্বিয়া থেকেই বোঝা সম্ভব। যেই আলো অন্ধকারকে দূরীভূত করতে পারে না, সেই ‘আলো’ কোনো আলো নয়। ঠিক সেভাবেই যেই ভালো খারাপকে প্রতিহত করতে পারে না, সেই ‘ভালো’ কখনোই ভালো নয়।
-আদনান হামিদী আখন্দ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












