যুব উন্নয়নের পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ দাবি ৩ লাখ চাকরিপ্রার্থীর
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পরীক্ষা কেন্দ্রে ওএমআর শিট বিতরণের মাত্র দুই মিনিটের মাথায় নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়া প্রায় তিন লাখ প্রার্থী এখন উপযুক্ত ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি তুলেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদের বিপরীতে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী।
সরকারি ছুটির দিনে সকালে পরীক্ষাকেন্দ্রে বসে উত্তরপত্র হাতে পাওয়ার পরও শেষ মুহূর্তে পরীক্ষা বাতিলের নির্দেশনা পান প্রার্থীরা। এতে যাতায়াত, থাকা ও খাওয়ার অতিরিক্ত আর্থিক ব্যয় বিফলে যাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাতিল ঘোষণার পর ধানমন্ডির সাতমসজিদ সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ ও মিরপুর এলাকায় নেমে এসে চাকরিপ্রার্থীদের একাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার্থী অভিযোগ করে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ ব্যয় করে রাজধানীতে আসা প্রার্থীদের আর্থিক ক্ষতির কোনো মূল্যায়ন কর্তৃপক্ষ করেনি। তাই ক্ষতিগ্রস্ত এই প্রার্থীদের জন্য সরকারিভাবে ক্ষতিপূরণ বরাদ্দ দেওয়া প্রয়োজন। যশোরের এম এম কলেজের পরীক্ষার্থী ফরিয়া ফেরদৌস জানান, ওএমআর শিট হাতে আসার পর আকস্মিকভাবে হল পরিদর্শকেরা অনিবার্য কারণে পরীক্ষা বাতিলের কথা জানান, যা দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই প্রশ্ন ফাঁসের তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, পরীক্ষা শুরুর আগেই যাচাই-বাছাই না করে কেন্দ্রে আসন গ্রহণের পর এমন সিদ্ধান্ত নেওয়া চূড়ান্ত দায়িত্বহীনতা। প্রশ্নপত্র কীভাবে বাইরে গেল এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান তারা।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের আংশিক মিল ধরা পড়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল হক উল্লেখ করেন, স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি দ্রুত ঘোষণা করা হবে, তবে প্রশ্ন ফাঁসের বিষয়ে বিস্তারিত তার জানা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












