সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ইয়েমেনের আনসারুল্লাহর নেতা সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথি নিপীড়ন ও দ্বিচারিতার জন্য আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের নিন্দা করেছেন। তিনি সৌদি শাসকদের বিরুদ্ধে ইসলামি স্লোগান ব্যবহারের অভিযোগ এনে বলেছেন, একই সময়ে তারা বাস্তবে মুসলমানদের হত্যা করছে।
২০১৬ সালে সৌদি যুদ্ধবিমান দিয়ে সানার ‘গ্র্যান্ড হল’-এ হামলার দশম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি বলেন, সৌদি আগ্রাসনকে যারা সমর্থন করে- তা কোনো সরকার হোক, গোষ্ঠী হোক কিংবা সংগঠন- তারা নিজেদের পাপ, অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িয়ে ফেলছে। এর দুনিয়া ও আখিরাতে পরিণতি রয়েছে।
তিনি বলেন, উম্মাহর বড় সমস্যাগুলোর একটি হলো এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহকে ভুলে যাওয়া। আনুগত্য ও শত্রুতার প্রশ্নে অনেক সিদ্ধান্ত এখন ইসলামি নীতি, মূল্যবোধ এবং ধর্মীয় ও নৈতিক দায়িত্ব থেকে দূরে সরে গেছে।
সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথি বলেছেন, সৌদি শাসকগোষ্ঠী সুন্নাহ বা সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না; বরং তারা জায়নবাদী পথ অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব ইসলামি স্লোগান ব্যবহার করলেও বাস্তবে মুসলমানদের বিরুদ্ধে হত্যাকা- ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
আল-হুথি বলেন, ‘যে ব্যক্তি সৌদি আগ্রাসীদের সঙ্গে মিলে শিশু ও নারী হত্যা এবং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, সে নিজের ভাবমর্যাদা নষ্ট করে এবং নিজের দেশেরও ক্ষতি করে। শিশু ও নারীদের হত্যাকারীর পাশে দাঁড়ানো এবং তার সঙ্গে অংশ নেওয়া সবচেয়ে বড় কলঙ্কগুলোর একটি।’
আনসারুল্লাহর শীর্ষ নেতা বলেন, বর্তমান আরব ও ইসলামি বিশ্বে সৌদি শাসকগোষ্ঠী কঠোর আগ্রাসনের অন্যতম প্রধান উদাহরণ। তার প্রশ্ন, ‘সৌদি আরব কখন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক অবস্থানও নিয়েছে?’
আল-হুথি অভিযোগ করেন, সৌদি হামলায় ইয়েমেনের সাধারণ মানুষ, শিশু, নারী, শিক্ষার্থী, মসজিদ ও বাজারও লক্ষ্যবস্তু হয়েছে। তিনি বলেন, সৌদি শত্রুরা নতুন করে হামলা জোরদার করার পর আবারও শিক্ষার্থী, শিশু ও নারীদের লক্ষ্যবস্তু করার একই পদ্ধতি অনুসরণ করছে।
তিনি বিশেষভাবে দাহইয়ানে শিশুদের বহনকারী একটি বাসে হামলার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ওই বাসে থাকা ব্যক্তিদের সৌদি পক্ষ 'সামরিক বিশেষজ্ঞ' বলে দাবি করেছিল। পরে জানা যায়, তারা ছিল অল্পবয়সী শিক্ষার্থী।
আল-হুথি বলেন, সৌদি হামলার অনেক ঘটনা রয়েছে, যার মধ্যে সানার আল-রুয়াইশান পরিবারের জানাজার অনুষ্ঠানে হামলাও রয়েছে। তার দাবি, জানাজার হলে জড়ো হওয়া বিপুল মানুষের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল এবং যত বেশি সম্ভব মানুষকে হত্যা করাই ছিল হামলাকারীদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সৌদি আরবের হামলায় জানাজা ও বিয়ের অনুষ্ঠানও লক্ষ্যবস্তু হয়েছে। হাজ্জাহ প্রদেশে আলী আদলির পরিবারের ওপর হামলার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ওই হামলায় একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়।
আনসারুল্লাহ নেতা বলেন, সৌদি আরব হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে আমেরিকা ও ব্রিটেনের ওপর নির্ভর করে। তিনি বলেন, আমেরিকার অংশগ্রহণে সৌদি শাসকগোষ্ঠী ইয়েমেনের জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক ও গণমাধ্যমের ক্ষেত্রে যারা ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনকে সমর্থন করছে, তাদের নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত।
আবদুল মালিক আল-হুথি বলেন, ইসলামি অঙ্গনে ভূমিকা রাখতে চায়- এমন প্রতিটি দেশ, সরকার, সেনাবাহিনী ও সংগঠনের উচিত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো। কারণ ফিলিস্তিনের বিষয়টি স্পষ্ট এবং এতে কোনো অস্পষ্টতা নেই।
আল-হুথি বলেন, ‘ফিলিস্তিনি জনগণ নিপীড়িত। তাদের দাবি ন্যায়সংগত এবং তাদের পাশে দাঁড়ানো ও তাদের সমর্থন করা উম্মাহর দায়িত্ব।’
তিনি প্রশ্ন করেন, সৌদি আরবের কীসের অভাব- অর্থ, নাকি সামরিক সক্ষমতা? তার মতে, সৌদি আরবের বিপুল অর্থ ও সামরিক সক্ষমতা রয়েছে এবং তারা আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের অংশীদার। তাই সৌদি আরবের কারও সহায়তার প্রয়োজন নেই। বরং যারা তাদের পাশে দাঁড়াবে, তারাই পাপ ও আগ্রাসনের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলবে।
আল-হুথি বলেন, কিছু পক্ষ ইসলামি নীতি ও আল্লাহর নির্দেশনা থেকে দূরে সরে গিয়ে অর্থের প্রলোভনে পরিচালিত হচ্ছে। অর্থ পাওয়ার জন্য নিপীড়কদের সঙ্গে যোগ দেওয়া এবং নিপীড়িতদের ওপর আগ্রাসনে অংশ নেওয়া একটি শয়তানি প্ররোচনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন -গভর্নর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












