যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের রাউজানে হাসান নামের এক যুবলীগ কর্মীকে বাড়িতে থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে হাসানকে তার ঘরে ঢুকে দুর্বৃত্তরা মারধর করে। পরে তাকে তুলে নিয়ে পাশের গ্রাম পলোয়ানপাড়ায় নিয়ে ফেলে রাখে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী ঝিনু আক্তারসহ স্থানীয়রা লোকজন হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।