যুবককে সেলুন থেকে বের করে গুলি করে হত্যা
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাকিব হোসেন (২২) নামের এক যুবককে সেলুন থেকে টেনে বের করে রাস্তায় নিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, একটি সেলুনে বসে ছিলেন রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থেকে রাকিবকে টেনে বের করে রাস্তায় নিয়ে যান। তারা রাকিবের মাথায় পরপর দুটি গুলি করেন। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যান। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন বলেন, এত লোকের মধ্যে আমার ভাইরে মারলো কেউ একটু এগিয়ে এলো না।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে সদর থানা ও লবনচরা থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আমরা দুটি তাজা গুলি উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। রাকিবও একটি গ্রুপের সদস্য। তার বিরুদ্ধেও মামলা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাঠামোগত দুর্বলতায় বিতর্কিত গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ টাকা ঘুস নিয়ে চাকরি হারালো ইসি কর্মকর্তা শুধাংশু
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপি সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে -তারেক রহমান
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে সেনা অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“আমেরিকার সাথে বৈঠক করে তারা আমাদেরকে উগ্রবাদী হিসাবে উপস্থাপন করেছে”
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মব ভায়োলেন্স’ বলতে কিছু নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লির তাবেদারি নয়, ঢাকা থেকেই চলবে দেশের নিয়ন্ত্রণ -নাহিদ
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেয়া যাবে না -আমান
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পানিবদ্ধতা, গ্যাস সংকট ও মাদক নির্মূলের অঙ্গীকার ইশরাক হোসেনের
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে -ফখরুল
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেয়ার বিষয়ে বিধান কী?
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)