যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাইজার, লাখো স্বেচ্ছাসেবক আহ্বান
, ০১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৩ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। পরে বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোওয়াস’।
বেঁধে দেওয়া সময় পার হয়ে যাওয়ায় পর গত ১০ আগস্ট নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে আঞ্চলিক ওই জোটটি। এ জন্য একটি ‘স্ট্যান্ডবাই’ বাহিনীও গঠন করা হচ্ছে।
এ অবস্থায় সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে নাইজারের জান্তা বাহিনী। শুধু তাই নয়, যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার জন্য বিপুলসংখ্যক মানুষকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাহিনীটি।
বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মুখ সমরে অংশ নেওয়া সৈন্যদের সহযোগিতা করতে একটি গণনিয়োগের আওতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাইজারের জান্তা সরকার। মূলত খাবার, ওষুধ ও গোলা-বারুদ সরবরাহ ছাড়াও যুদ্ধাহত সৈন্যদের চিকিৎসায় কাজ করবে এই স্বেচ্ছাসেবক বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)