যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় একে অন্যের ঘাড়ে দিচ্ছে ইউক্রেন-রাশিয়া
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
রুশ প্রেসিডেন্ট পুতিন গত শনিবার ৩০ ঘণ্টার এক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলো, তবে সেটি শেষ হওয়ার আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে, গত রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী প্রায় তিন হাজার বার তা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। পাশাপাশি তারা কিয়েভের বিরুদ্ধে শত শত ড্রোন দিয়ে হামলা এবং গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তবে বিবিসি এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এদিকে যুদ্ধ শেষ করার পক্ষে জোরালো অবস্থান নেওয়া ট্রাম্প বলেছে, আশা করছি রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহেই একটি সমঝোতায় পৌঁছাবে। তবে সে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
গত শনিবার পুতিন ঘোষণা দেয়, মস্কোর সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত সব ধরনের সংঘাত বন্ধ থাকবে। কিয়েভও জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে।
তবে রোববার রাতে জেলেনস্কি জানায়, সেদিন রাশিয়া মোট ১,৮৮২ বার গোলাবর্ষণ করেছে, যার মধ্যে ৮১২ বার ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে-এ তথ্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধানের রিপোর্টে উঠে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)