যুগপৎ আন্দোলনে জামাতকে নেয়ার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের জোটসঙ্গী জামাতের সঙ্গে বিএনপি’র সম্পর্কে ছেদ পড়ে। একপর্যায়ে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভেঙে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সরকার পতনে একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে ছিল না জামাত। কিন্তু বিএনপি’র সঙ্গে মিল রেখে প্রতিটি কর্মসূচি পালন করেছে দলটি। ওই সময় কিছু জোট ও দলের কারণে জামায়াতকে যুগপৎ আন্দোলনে রাখা হয়নি। তবে সমমনাদের সঙ্গে এক বৈঠকে জামায়াতকে আন্দোলনে নেয়ার পরামর্শ এসেছে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র লিয়াজোঁ কমিটি। বিকাল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়।
সূত্রে জানা গেছে, এসব বৈঠকে জোট নেতারা জামাতকে যুগপৎ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন। পাশাপাশি তারা বাম, ডানসহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকেও যুগপৎ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।