যুগপৎ আন্দোলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি -আদীব
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব। একটি সংবাদমাধ্যমে এনসিপির যুগপৎ আন্দোলনে যুক্ত হওয়ার খবরকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সে তা নাকচ করেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আদীব বলেন, জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে খবর প্রকাশ হয়েছে, তা বিভ্রান্তিকর।
এর আগে শনিবার একটি প্রতিবেদনে বলা হয়, চারটি দাবিতে জামায়াতের সঙ্গে এনসিপিও আট দলের যুগপৎ আন্দোলনে যাচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় সংসদে পূর্ণ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকদের কার্যক্রম নিষিদ্ধ করা।
তবে এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আদীব বলেছে, জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, তবে পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই।
সে বলেছে, এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। পাশাপাশি, সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য।
গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের কেন্দ্র করে গঠিত এনসিপি নিয়ে শুরুতে বেশ আলোচনা থাকলেও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দলটির ভরাডুবি হয়। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দেয় বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)