আরেকটি ছায়া-মওদুদীবাদী দলের প্রয়োজন নেই -মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘আরেকটি ছায়া-মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অনলাইন প্রোফাইলে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন।
যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা পোস্টে স্পষ্ট হয়নি।
মাহফুজ আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং- পুনর্র্নিধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।
উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাসে ‘মওদুদীবাদী’ রাজনৈতিক দল বলতে কোন দলগুলোকে বুঝিয়েছেন, তা খোলাসা করেননি। তবে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত মওদুদীবাদী রাজনৈতিক দল বলতে জামাত-শিবিরকে বোঝানো হয়।
মওদুদী ১৯৪১ সালে উপমহাদেশে ‘জামায়াত ইসলামী’ নামক দল প্রতিষ্ঠা করে। মওদুদীর দেওয়া তাত্তি¦ক ভিত্তির ওপর চলার কারণে জামায়াতকে মওদুদীবাদী দল হিসেবে বর্ণনা করে বিশ্লেষকরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।