যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেলো
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন জানিয়েছে তারা একটি প্রাথমিক চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে। যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভা-ারে প্রবেশাধিকার দেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে, সে আশা করছে যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তি আরও চুক্তির দিকে পরিচালিত করবে। তবে নিশ্চিত করেছে যে, এখনও কোনও আমেরিকান সুরক্ষা গ্যারান্টিতে একমত হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, এই চুক্তি আমেরিকান করদাতাদের যুদ্ধের সময় ইউক্রেনে পাঠানো সাহায্যের বিনিময় ফল পেতে সহায়তা করবে। সেই সাথে কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অধিকারও দেবে।
তবে সম্ভাব্য চুক্তির ব্যাপারে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। গত বুধবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছে, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র চুক্তির একটি সংস্করণ চূড়ান্ত করেছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোর সাথে কথা বলতে গিয়ে শ্যামিহাল বলেছে, প্রাথমিক চুক্তিতে ধারণা করা হয়েছে যে ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গঠন করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছে, কিয়েভ এবং ওয়াশিংটন সমান শর্তে তহবিল পরিচালনা করবে।
সে বলেছে, ইউক্রেন রাষ্ট্রীয় মালিকানাধীন খনিজ সম্পদ, তেল এবং গ্যাস থেকে ভবিষ্যতের আয়ের ৫০ শতাংশ তহবিলে অবদান রাখবে এবং তহবিলটি তখন ইউক্রেনের নিজস্ব প্রকল্পগুলিতে বিনিয়োগ করবে।
জেলেনস্কিও তহবিলের বিষয়টি স্বীকার করেছে। তবে গত বুধবার বিবিসিকে বলেছে, অর্থের বিষয়ে কথা বলা এখনই সম্ভব নয়। এটা এখনও শুরু পর্যায়ে আছে।
একটি খসড়া নথির উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন আইনের অধীনে অনুমোদিত তহবিলের সর্বাধিক পরিমাণ যুক্তরাষ্ট্রের থাকবে, তবে পুরোটাই নয়।
খনিজ চুক্তির শর্তাবলী নিয়ে মতবিরোধ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে গভীরতর দ্বন্দ্বের একটি অংশ ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)