যুক্তরাষ্ট্রে ৭০০-এর বেশি রেস্টুরেন্ট বন্ধ করেছে সাবওয়ে
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন সাবওয়ে গত এক বছরে ৭০০টির বেশি শাখা বন্ধ করেছে। দেশটিতে গত ১০ বছর ধারাবাহিকভাবে এ প্রতিষ্ঠানের দোকানের সংখ্যা কমছে।
কোম্পানির তথ্য বলছে, ২০১৫ সালে সাবওয়ের স্টোর সংখ্যা ছিলো সর্বোচ্চ। ওই সময় দেশজুড়ে প্রায় ২৭ হাজারের বেশি রেস্টুরেন্ট চালু ছিলো। কিন্তু ২০১৬-২৫ সালের মধ্যে চেইনটি ৮ হাজার ৩৪৫টি রেস্টুরেন্ট বন্ধ করে। প্রায় এক দশকে বন্ধ হওয়া দোকানের সংখ্যাই যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি ফাস্ট ফুড চেইনের মোট স্টোর সংখ্যার সমান। এরপর ২০২৫ সালে সাবওয়ে আরো ৭২৯টি দোকান বন্ধ করে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ। উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠানটি রেকর্ড ১ হাজার ৪৩টি দোকান বন্ধ করে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে সাবওয়ের মোট দোকানের সংখ্যা ১৬ হাজার ৮৬০টি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যাকডোনাল্ডসের দোকানের সংখ্যা ১৩ হাজার ৭০৬। চলতি বছর আর কতগুলো দোকান বন্ধ হতে পারে, সে বিষয়ে তারা কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। খবর: নিউইয়র্ক পোস্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)