যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবো -সৌদি শাসক
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি শাসক বিন সালমান বলেছে, তার দেশ যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার করবে। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কথা জানায় সৌদি শাসক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (১৯ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়।
বিন সালমান ট্রাম্পকে বলেছে, ‘আমি বিশ্বাস করি, আজ অথবা কাল আমরা ঘোষণা করতে পারবো যে, আমরা প্রকৃত বিনিয়োগের জন্য সেই ৬০০ বিলিয়ন ডলারকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারবো। ’
সৌদি শাসক আরও বলেছে, দুই দেশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চুম্বকসহ আরও অনেক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করবে, যা প্রচুর বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
এই ঘোষণার পর ট্রাম্প বলেছে, তার মানে এখন, আপনি আমাকে বলছেন যে ৬০০ বিলিয়ন ডলার হবে ১ ট্রিলিয়ন ডলার?
বিন সালমান উত্তর দেয়, ‘অবশ্যই, কারণ আমরা যা স্বাক্ষর করছি সে অনুযায়ী তেমনটাই হওয়ার কথা। ’
এরপর ট্রাম্প বিনিয়োগে সম্মত হওয়ার জন্য সৌদি শাসককে ধন্যবাদ জানায়।
ট্রাম্প বলেছে, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। ’
সে আরো বলেছে, ‘যেহেতু তিনি আমার বন্ধু, তিনি এটিকে এক ট্রিলিয়ন ডলারে পরিণত করতে পারেন, কিন্তু আমাকেও কিছু করতে হবে। ’
এদিকে, যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত রিমা বিনতে বন্দর আল-সৌদ, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষরের পর এমবিএস এবং ট্রাম্পের মধ্যে বৈঠককে স্বাগত জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)