যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সন্ত্রাসী ট্রাম্প’কে ঘিরে। তাকে ক্ষমতাচ্যুত করার দাবি আবারও জোরালোভাবে তুলেছে ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া।
সে বলেছে, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আনেনি। অনলাইনে দেওয়া এক পোস্টে সে অভিযোগ করে, সন্ত্রাসী ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছে এবং সেই অবস্থান থেকে সরে আসেনি।
এর আগে নির্ধারিত সময়সীমার শেষ মুহূর্তে সন্ত্রাসী ট্রাম্প এক পোস্টে লেখে, “একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে।” এ বক্তব্যের পর বৈশ্বিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়ে সে।
বিশ্লেষকদের মতে, শুধু পররাষ্ট্রনীতি নয়, অভ্যন্তরীণ কারণেও ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনায় বিপুল অর্থ ব্যয়, অর্থনীতিতে চাপ, পাশাপাশি কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ ও বিতর্কিত আইন প্রণয়ন-সব মিলিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে।
এরই ধারাবাহিকতায় গত মাসে ‘নো কিংস’ নামে এক আন্দোলনে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। আয়োজকদের দাবি, এতে প্রায় ৮০ লাখ মানুষের অংশগ্রহণ ছিলো, যা দেশটির ইতিহাসে বিরল।
এই প্রেক্ষাপটে আলেক্সান্দ্রিয়া সরাসরি ট্রাম্পকে অপসারণের আহ্বান জানিয়েছে। সে বলে, “আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে পারি না।” একই সঙ্গে কংগ্রেস ও মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়ে সে বলে, সন্ত্রাসী ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)