যুক্তরাষ্ট্রে রেকর্ডভাঙা শীত, তুষারপাতে বিপর্যস্ত জনজীবন
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রেকর্ডভাঙা শীত দেখা দিয়েছে। দক্ষিণে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়েছে শীতলতার ঢেউ। একই সঙ্গে, পূর্বাঞ্চলের গ্রেট লেক এলাকায় প্রবল তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।
গত ১১ ও ১২ নভেম্বর সকালে ফোর্ট মায়ার্স, মায়ামি ও ন্যাপলসসহ দক্ষিণের দুই ডজনেরও বেশি শহরে নভেম্বরের রেকর্ড নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। জ্যাকসনভিল ও সাভানায় তাপমাত্রা নেমে যায় ২৮ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস)। ১৯৭৬ সালের পর এটাই প্রথমবার আগেভাগে এত ঠান্ডা দেখা গেলো।
যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলোতে পরিস্থিতি আরও কঠিন। গ্রেট লেক এলাকায় প্রচ- তুষারপাতের ফলে ওহাইও, পেনসিলভানিয়া ও নিউইয়র্কের পশ্চিমাংশে রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। শিকাগোর দক্ষিণে এক ফুট পর্যন্ত তুষার পড়েছে, আর উত্তরাঞ্চলে ১০ ইঞ্চির বেশি।
যদিও শিকাগো শহরে মাত্র এক থেকে তিন ইঞ্চি তুষার পড়েছে, তবে তুষারের সঙ্গে বজ্রপাত ও প্রবল বাতাস ছিলো। স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, পূর্বাভাসে ১০ ইঞ্চিরও বেশি তুষারের আশঙ্কা করা হয়েছিলো, তবে সবচেয়ে ভারী তুষারপাত শহরের মূল অংশকে এড়িয়ে গেছে।
অন্যদিকে, পশ্চিম ভার্জিনিয়া থেকে টেনেসির সীমান্ত পর্যন্ত অ্যাপালাচিয়ান এলাকায়ও কয়েক ইঞ্চি তুষার জমেছে। টেনেসির নক্সভিলে ১৯৯৬ সালের পর এত আগেভাগে তুষারপাত দেখা গেছে। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)