যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বেশ কিছু টর্নেডো আঘাত হেনেছে। এতে বহু প্রাণহানী ঘটেছে, আহত হয়েছে কয়েক ডজন।
টর্নেডো সালফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেখানে অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরের ছাদ উড়ে গেছে, অনেক গাছ ঘরের ওপর পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন।
ওকলাহোমার গভর্নর কেভিন বলেছে, টর্নেডো যে ধ্বংস চালিয়েছে তা বিশ্বাসের পর্যায়ে নয়। সেখানের সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুরো অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী টর্নোডোতে প্রায় ১০০ মানুষ আহত হয়েছে। এখনো বিশ হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। স্টিট বৈরী আবহাওয়ার কারণে ১২ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।