যুক্তরাষ্ট্রে নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদ- কার্যকর
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মৃত্যুদ-প্রাপ্ত বন্দীকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। যা পূর্বে কেবল প্রতিবেশী আলাবামায় ব্যবহৃত হত। জাতিসংঘ বিশেষজ্ঞরা একে এক ধরনের নির্যাতনের সঙ্গে তুলনা করে।
গত মঙ্গলবার (১৮ মার্চ) দেশটির লুইসিয়ানা রাজ্যে একজন মৃত্যুদ-প্রাপ্ত বন্দীকে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদ- কার্যকর করা হয়।
১৯৯৬ সালে মেরি ’মলি’ এলিয়টকে অপহরণ, সম্ভ্রমহরণ এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত ৪৬ বছর বয়সী জেসি হফম্যানের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। যা ১৫ বছরের বিরতির পর লুইসিয়ানায় প্রথম।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হফম্যানের দুই আইনজীবী মৃত্যুদ- কার্যকর করার কথা স্বীকার করেছে। তবে রাজ্য কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করেনি।
আইনজীবী সেসেলিয়া ক্যাপেল বলেছে, ‘রাষ্ট্র একটি নতুন প্রোটোকল জারি করে এবং মৃত্যুদ- কার্যকরের তারিখ নির্ধারণ করে তাকে মৃত্যুদ- কার্যকর করতে সক্ষম হয়েছে, যাতে সতর্কতার সাথে বিচারিক পর্যালোচনা রোধ করা যায় এবং প্রক্রিয়াটি গোপনীয়তার আড়ালে রাখা যায়।’
এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে আরো তিনটি মৃত্যুদ- কার্যকর করার কথা রয়েছে। যার মধ্যে একটি গতকাজ বুধবার অ্যারিজোনায় এবং আরো দু’টি আজ বৃহস্পতিবার ফ্লোরিডা এবং ওকলাহোমাতে কার্যকর করার কথা রয়েছে।
তিনটিই প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হবে। বছরের শুরু থেকে দেশে আরো ছয়টি মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এর মধ্যে আলাবামায় নাইট্রোজেন ইনহেলেশনের মাধ্যমে একটি এবং দক্ষিণ ক্যারোলিনায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে একটি ছাড়া, বাকী সবগুলো প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়। সূত্র: এপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)