যুদ্ধবিরতিতে সম্মত লেবানন-সিরিয়া
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দুই দিন ধরে সীমান্তে সংঘাত চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ সিরিয়া এবং লেবানন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। খবর সিএনএনের।
উভয়পক্ষের অন্তত ১০ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া-লেবানন। আহতরা সবাই লেবাননের নাগরিক। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত সপ্তাহের বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তে ঢুকে সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং তিন জন সেনাকে অপহরণ করে নিয়ে যায়। এর পরের দিন কাসার শহরে ঐ তিন সিরীয় সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। এ ঘটনার পরই সীমান্তবর্তী লেবানিজ গ্রাম ও কাসার শহর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে সিরিয়া। এতে নিহত হন সাত জন এবং আহত হন আরো ৫২ জন লেবানিজ।
লেবাননের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মোট ছয় জন সিরীয় সেনা অপহরণের শিকার হয়েছিলেন। তাদের মধ্যে তিন জন নিহত হয়েছেন এবং বাকি তিন জনকে সিরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হিজবুল্লাহ অবশ্য এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা পুরোপুরি অস্বীকার করেছে।
গোষ্ঠীটির একজন মুখপাত্র লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এনএনকে বলেছেন, ‘সিরিয়ার ভূখ-ে ঢুকে হামলা, অপহরণ এসবের সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই।’ তবে একই দিন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেছেন, ‘সীমান্ত এলাকায় সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা দিনের পর দিন চলতে পারে না।’ তার পরের দিনই যুদ্ধবিরতিতে সম্মত হয় সিরিয়া ও লেবানন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)