যুক্তরাষ্ট্রে আবারও ‘শাটডাউন’
, ১৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ নাটকিয়তা আর শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতায় যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ৩০ জানুয়ারি দিবাগত রাত থেকে এই অচলাবস্থা কার্যকর হয়।
সিনেটে চুক্তিটি পাশ হলেও প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বর্তমানে অধিবেশনে না থাকায় বিলটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে, যার ফলে তহবিলের এই সাময়িক শূন্যতা তৈরি হয়েছে।
ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী বেশিরভাগ সরকারি সংস্থার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত তহবিল বরাদ্দ করা হয়েছে।
তবে সবচেয়ে বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে অভিবাসন বিভাগ বা হোমল্যান্ড সিকিউরিটি। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন এনফোর্সমেন্টের জন্য অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানায়।
ফলে সমঝোতা অনুযায়ী, অভিবাসন বিভাগকে পুরোপুরি বন্ধ না করে আপাতত মাত্র দুই সপ্তাহের জন্য জরুরি তহবিল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে এই সময়ের মধ্যে নীতিগত পরিবর্তন নিয়ে পুনরায় আলোচনা করা যায়।
এক বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো শাটডাউন। এর মাত্র ১১ সপ্তাহ আগেই দেশটির ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ হয়েছিলো। যদিও এবারের পরিস্থিতি আগের মতো দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম, কারণ প্রতিনিধি পরিষদ আজ সোমবারই (২ ফেব্রুয়ারি) অধিবেশনে ফিরছে এবং বিলটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। তা সত্ত্বেও হোয়াইট হাউস থেকে প্রতিরক্ষা, শিক্ষা ও পরিবহনসহ বেশ কিছু বিভাগকে শাটডাউন পরিকল্পনা কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মীদের বলা হয়েছে তারা যেন কর্মস্থলে যোগ দিয়ে শাটডাউনের প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে।
সিনেটের মাইনরিটি শুমার জানিয়েছে, অভিবাসন এনফোর্সমেন্ট এজেন্টদের কর্মকা-ে স্বচ্ছতা আনতে এবং তাদের ‘গোপন পুলিশি’ কায়দা বন্ধ করতে ডেমোক্র্যাটরা অনড় অবস্থানে রয়েছে।
গত সপ্তাহে মিনিয়াপলিসে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেত্তি ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার পর থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের আইনপ্রণেতারা ক্ষোভ প্রকাশ করেছে। বিচার বিভাগ ইতিমধ্যেই ওই হত্যাকা-ের ঘটনায় একটি নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












