যুক্তরাষ্ট্রের স্কুলে সেলফোন নিষিদ্ধ, সুফল দেখছে অভিভাবক-শিক্ষকরা
, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলে সেলফোন নিষিদ্ধ হওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বেড়েছে বলে দাবি করছে শিক্ষক ও অভিভাবকরা। লাইব্রেরীতে বই পড়ার আগ্রহ বাড়ছে। কয়েক মাস আগেও এ দৃশ্য খুব একটা দেখা যেতো না; বরং শিক্ষার্থীদের ইউটিউব, ফেসবুক বা ইন্সটাগ্রামে ডুবে থাকতে দেখা যেতো।
শ্রেণীকক্ষে অনেকে লুকিয়ে টেক্সট, ইমেইল কিংবা ফেসটাইমে ব্যস্ত থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছিলো। পরিস্থিতি মোকাবেলায় ৫০টির মধ্যে ৩৫টি স্টেটের পাবলিক স্কুলে (কেজি থেকে দ্বাদশ শ্রেণি) সেলফোন নিষিদ্ধ করা হয়েছে। এর সুফল এখন স্পষ্ট হচ্ছে।
‘পিউ রিসার্চ সেন্টার’-এর সর্বশেষ জরিপে দেখা গেছে, ৭৪% অভিভাবক এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে, যা আগের বছরের তুলনায় ৬% বেশি। অন্যদিকে ‘ইউগভ’-এর জরিপে ৬৪% প্রাপ্তবয়স্ক আমেরিকান স্কুলে সেলফোন নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে।
লাইব্রেরীতে বই পড়ার আগ্রহ বেড়েছে:
শিক্ষার্থীরা এখন লাইব্রেরী থেকে বেশি বই নিচ্ছে। ৩৫টি স্টেটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর লাইব্রেরী থেকে বই নেয়ার সংখ্যা বেড়েছে ৩৯%। লাইব্রেরিয়ানরা বলছে, “শিক্ষার্থীরা আবার পাঠাভ্যাসে ফিরছে। ভেবেছিলাম প্রযুক্তি সবকিছু গ্রাস করবে, কিন্তু তারা আবার বইয়ের প্রতি আগ্রহী হচ্ছে।”
এর পূর্বে ফ্লোরিডা ছিলো প্রথম স্টেট, যেখানে ২০২৩ সাল থেকে স্কুলে সেলফোন নিষিদ্ধ করা হয়।
নিউইয়র্কেও কার্যকর:
চলতি শিক্ষাবর্ষে ৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলেও সেলফোন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাবলিক স্কুল সিস্টেমের আওতায় থাকা এক কোটি শিক্ষার্থী এখন ক্লাসরুম ও লাইব্রেরীতে বেশি মনোযোগী। হৈচৈ কমেছে, পরিবেশ হয়েছে শান্ত। অভিভাবকেরাও এতে খুশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)