যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচন নিয়ে দূরত্ব ঘুচে গেছে -তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচন নিয়ে দূরত্ব ঘুচে গেছে। আর বিএনপি-জামায়াত মানবতাবিরোধী শত্রুতে পরিণত হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে’ বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কে বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগণের শত্রুতে যেমন রূপান্তরিত হয়েছে, একইভাবে মানবতাবিরোধী শত্রুতে রূপান্তরিত হয়েছে। এদের রুখে দাঁড়াতে হবে। তারা ভেবেছিল নির্বাচন আমরা করতে পারবো কি পারবো না। এখন তারা বুঝতে পারছে নির্বাচন হয়ে যাচ্ছে উৎসবমুখর পরিবেশে। আর যারা তলে তলে তাল দিচ্ছিল তারাও বুঝতে পারছে যে এই অপদার্থ বিএনপিকে দিয়ে কিছু হবে না। সুতরাং তারাও আর এ আন্দোলনের হাওয়ায় বাতাস দিচ্ছে না।
বাংলাদেশের সঙ্গে পৃথিবীর সব রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত সুন্দর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের সঙ্গে যে দূরত্ব ছিল সে দূরত্বও ঘুচে গেছে। দেশে একটি অবাধ- সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলবো, যারা কে নির্বাচন বর্জন করেছে তারা এখন গর্তে গেছে এবং চট্টগ্রামের ভাষায় ‘পটেত গিয়ি’।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।