যুক্তরাজ্য-ইরান নতুন সরকার পেলেও পুরনো সম্পর্কে প্রভাব পড়বে না -এরদোগান
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে যুক্তরাজ্য ও ইরান। দেশ দুটি নতুন সরকারপ্রধান পেলেও পুরোনো সম্পর্কে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
এ সময় তিনি দখলদার সন্ত্রাসী ইসরায়েলি কর্মকা-েরও সমালোচনা করেন এবং প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা বলেন।
প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে এরদোগান আসাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন। তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার ওপর জোর দিয়ে বলেন, ‘বাশার আল-আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব।’
তুর্কি নেতা এ সময় আরও বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো। আমরা তুর্কি-সিরিয়া সম্পর্ককে অতীতের মতোই (বন্ধুত্বপূর্ণ) ফিরিয়ে আনতে চাই।’ আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, যার সঙ্গে আমাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। আমি আশা করি আগামী দিনগুলোতে তুর্কি-ইরান সম্পর্ক ইতিবাচকভাবেই বিকশিত হবে।’ এরদোগান এ সময় যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। এই সম্পর্ককে তিনি আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।