যুক্তরাজ্যে রোগীদের হাতে শ্লীলতাহানির শিকার চিকিৎসক ও নার্স
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইংল্যান্ডের ২১২টি হাসপাতালের ট্রাস্টের কাছে সম্ভ্রমহরণ ও শ্লীলতাহানির হাজার হাজার অভিযোগ জমা হয়েছে। হাসপাতালের হাজার হাজার কর্মী রোগীদের হাতে নিপীড়ন, হয়রানি ও পিছু নেওয়ার অভিযোগ করেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তদন্তে এই অভিযোগগুলো উঠে এসেছে বলে গত মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে ২০ হাজারেরও বেশি অশ্লীলতায় সহিংসতা এবং রোগীদের হাতে হাসপাতালের কর্মীদের অশালীন অসদাচরণের ঘটনা রেকর্ড করেছে ২১২টি ট্রাস্ট।
ট্রাস্ট প্রকাশিত ২০ হাজার ৯২৮টি ঘটনা মোট অভিযোগের ৬০ শতাংশের কম। অভিযোগের মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়ন, হয়রানি, পিছু নেওয়া এবং অশালীন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছে, প্রকৃত পরিসংখ্যানগুলো বাস্তব সংখ্যার চেয়ে কম হতে পারে। কারণ রোগীরা অসদাচারণ করার পর কর্মীরা প্রায়শই অভিযোগ করা থেকে বিরত থাকে।
রাইটস অব উইমেন হেল্পলাইনের সিনিয়র আইনী কর্মকর্তা দীবা সৈয়দ বলেন, ‘আমরা উদ্বেগজনক খবর পেয়েছি যে, নারীদের আনুষ্ঠানিক অভিযোগ না করার জন্য চাপ দেওয়া হয় এবং অভিযোগ গ্রহণের পরিবর্তে তারা বিভিন্ন বিভাগ বা স্থানে বদলী হচ্ছেন। তারা আমাদের জানিয়েছেন, তাদেরকে যুক্তি দেখানো হয় হয়রানিকারী রোগীকে সরানোর পরিবর্তে এই বদলী অনেক ভালো। তবে হয়রানির শিকার নারী কর্মীরা এরপরও অনিরাপদ বোধ করছেন এবং বিষয়টিকে তাদের ওপর শাস্তি হিসেবে দেখছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)