যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদের বিচার হওয়া উচিত -ধর্ম উপদেষ্টা
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৫ আশির, ১৩৯২ শামসী সন , ৪ মার্চ, ২০২৫ খ্রি:, ১৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘুষের নতুন নাম হয়েছে স্পিড মানি। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আপনারা। ন্যায়বিচার ও সততার প্রতি অবিচল থাকতে হবে আপনাদের।
তিনি বলেন, প্রতিটি প্রাণীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বৈধভাবে উপার্জন হলে ভালো, অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। অবৈধভাবে অর্জিত সম্পদ কালই বিক্রি করে দেন। অবৈধ সম্পদ সরকারের ফান্ডে জমা দিয়ে দেন, তা না হলে কোনো মাফ নেই।
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, আমাদের মানসিকতায় সমস্যা। আমরা শুধু নিজের স্বার্থ দেখি। কিন্তু চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো পয়সা লাগে না। সরকারি দপ্তরগুলোয় ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশে। জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করুন, যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)