যারাই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে, তারাই রাষ্ট্রকে ব্যবহার করেছে -জোনায়েদ সাকি
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
যারাই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে জনসম্মতি ছাড়া, তারাই রাষ্ট্রকে ব্যবহার করেছে। এই রাষ্ট্রের ক্ষমতা কাঠামো শুরু থেকেই স্বৈরতান্ত্রিক, ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রিভূত করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদে ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দেখেছি ’৭২ সাল থেকেই এই দেশে যুদ্ধের মধ্যদিয়ে প্রতিশ্রুতি তৈরি হয়েছিল যা জাতীয় ঐক্য তৈরি করেছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিগঠিত হয়নি, পরিচালিত হয়নি। দেশের পরিগঠনে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র যখন পরিগঠিত হয়। সেই সংবিধানেই আমরা লক্ষ্য করেছি যে ১৯৭১ সালেই আমাদের যে সংবিধান হলো, তার ভিত্তিকেই অস্বীকার করা হয়েছে। সেটা সংবিধানেও স্থান পায়নি।
জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, একটা দেশের শাসক হিসেবে থেকে এবং একটি ঐতিহ্যবাহী দল তার নেতৃত্ব দিয়ে ক্ষমতা রক্ষার জন্য নিজের দেশের মানুষ, সন্তানদের হত্যার নির্দেশ দিয়েছে। আমাদের দেশের মানুষ আগেও ভাষার অধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে। জুলাই আগস্টে দেখলাম মানুষের যখন সামষ্টিক, জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয় তখন ব্যক্তির প্রাণ তুচ্ছ হয়ে উঠে। মানুষ তার জীবন দিয়ে সম্মান রক্ষা করে। এই ঐতিহাসিক সত্যকে বাংলাদেশের মানুষ আবার প্রতিষ্ঠা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)