যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রতিনিয়ত সড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। এসব যানবাহনের বিষাক্ত ধোঁয়া এখন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। গবেষণা বলছে, সড়কে পরিবহনের বিষাক্ত ধোঁয়ার কারণে প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন মার্কিন নাগরিকের মৃত্যু হচ্ছে।
গতকাল সোমবার (২৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিচালিত সড়ক পরিবহন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। শুধু ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রে যানবাহনজনিত বায়ুদূষণের কারণে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
গবেষণার নেতৃত্ব দেওয়া নিউইয়র্ক সিটি পরিবেশগত ন্যায়বিচার জোটের পরিবহন পরিকল্পনাবিদ জোন্স বলে, পরিবহন থেকে নির্গত ধোঁয়া মানুষের বসবাস, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর প্রতিদিনই ভয়াবহ প্রভাব ফেলছে।
জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন নাগরিক পরিবেশে থাকা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, যানবাহনের দূষণের কারণে প্রতি বছর বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে নতুন হাঁপানি রোগীর সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে বিশ্বব্যাপী যানবাহনজনিত দূষণের কারণে হাঁপানিতে আক্রান্ত হওয়া প্রতি ১০ জন নতুন শিশুর মধ্যে একজন ছিলো মার্কিন নাগরিক।
গত বছর আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক শ্বাস-প্রশ্বাসের সঙ্গে বিপজ্জনক মাত্রার দূষিত বায়ুগ্রহণ করে। আগের বছরের তুলনায় ওই বছরে এ সংখ্যা আরও বেড়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)