যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষ যদি কোনো ধরনের চুক্তি বা সমঝোতা ভঙ্গ করে, তাহলে ইরান “প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি” নীতির ভিত্তিতে দৃঢ় ও কঠোর অবস্থান নেবে। তিনি ইরাক সফরের সময় দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং সাম্প্রতিক সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করেন।
তিনি ইরাকের প্রেসিডেন্ট ও সংসদীয় নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতা জরুরি। বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা পরিস্থিতি এবং তুরস্ক ও পারস্য উপসাগর সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠে আসে। এছাড়া আলোচনায় সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বর্বর আগ্রাসনের ফলে সৃষ্ট প্রভাব-বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর আরোপিত নিরাপত্তাহীনতা-নিয়ে মতবিনিময় হয়।
সর্বশেষে তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় কূটনৈতিকভাবে অগ্রসর হতে প্রস্তুত, তবে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে তার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।
ইরাকের প্রেসিডেন্ট এ বৈঠকে বলেন, ইরাক সরকার ও জনগণ সবসময় ইরানের প্রতি তাদের নীতিগত অবস্থান বজায় রেখেছে এবং বাহ্যিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণের পাশে রয়েছে।
এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই দিন ইরাকের প্রতিনিধি পরিষদের স্পিকার হেইবাত আল-হালবুসি-এর সঙ্গে পৃথক বৈঠক করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)