যাত্রীবাহী বাস থেকে ১২ হাজার ইয়াবাসহ তিন উপজাতি মাদক কারবারি গ্রেফতার
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন উপজাতি মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গতকাল বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) ও ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র রাঙামাটি থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোলপ্লাজায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়। ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা তিন যাত্রীর দেহ তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কক্সবাজার-ঢাকা রুট ব্যবহার না করে প্রথমে রাঙামাটি ও বান্দরবান হয়ে ডলফিন পরিবহনের মাধ্যমে ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)