রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বরের প্রথমার্ধেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি মাসের ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১ বিলিয়ন ৮২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা গতবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মুদ্রাবাজার এবং সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ১৫ ও ১৬ ডিসেম্বরÍমাত্র দুই দিনেই দেশে এসেছে ১১৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স। মাসের অর্ধেক পেরোতেই এই অঙ্ক স্পষ্ট করে দিচ্ছে, ডিসেম্বর শেষে রেমিট্যান্স প্রবাহ আরও শক্ত অবস্থানে যেতে পারে।
গতবছর ২০২৪ সালের ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১ বিলিয়ন ৬০২ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি ডিসেম্বরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২৪ মিলিয়ন ডলার, যা শতাংশের হিসাবে প্রায় ১৩.৯ শতাংশ প্রবৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত থাকা, হুন্ডি দমন জোরদার হওয়া এবং বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের আস্থা বাড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)