যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন।
গত জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, জুমুয়াবার রাতে ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণের পর মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তার বোন, ভগ্নিপতি ও দুই ভাগ্নে দগ্ধ হন। আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণে এনে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।