যশোরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় গণপিটুনি
যশোর সংবাদদাতা:
গভীর রাতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়ে হাসান নামে এক যুবক জখম হয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কচুয়া রাইমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা জানান, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে গরু চুরি করার উদ্দেশ্যে কয়েকজন সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক বাহুারুল ইসলাম ও পলাশদের বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে ট্রাকে ওঠানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন।
তখন প্রতিবেশীরা বেরিয়ে আসলে কয়েকজন পালিয়ে গেলেও হাসান ধরা পড়ে। স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাসানকে উদ্ধার করে।
তাকে গত বুধবার (১২ নভেম্বর) সকালে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।