ময়মনসিংহে হিজড়াদের প্রথম মসজিদ স্থাপন!
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরঘেঁষা সরকারি জমিতে হিজড়াদের উদ্যোগে নির্মাণ করা হয়েছে মসজিদ।
নগরীর ৩৩নং ওয়ার্ডের দক্ষিণ চর কালীবাড়ী ব্রহ্মপুত্র নদের তীরে বসবাস হিজড়াদের। সরকারের ৩৩টি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে ৪০ হিজড়া। গত ২৬ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের পাশেই তাদের জন্য ৩৩ শতাংশ জায়গায় মসজিদ ও কবরস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উন্মে সালমা তানজিনা বলেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের হিজড়া সম্প্রদায়ের মানুষ প্রথমে আমার কাছে আসে তাদেরকে স্থানীয়রা মসজিদে নামাজ পড়তে দেয় না এমন অভিযোগ নিয়ে। তারা চাচ্ছিল তাদেরকে যেন মসজিদ নির্মাণে জায়গা দেওয়া হয়। যেহেতু খাস জায়গা রয়েছে তাই সেখানে নিজে গিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। মসজিদ নির্মাণে একজন দুই লাখ টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেন, তা দিয়ে টিনশেড মসজিদ নির্মাণ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।