রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

মৌলিক সংস্কার নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, রাত ১০:১৭ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:৪০
নিজস্ব প্রতিবেদক:
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে। প্রথম ধাপের সংলাপে ৩৩টি দল ও জোট আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছে; নিজেদের মতামত জানিয়েছে। যেসব মৌলিক জায়গায় ভিন্নমত রয়েছে, সেগুলোতে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দিতে হবে।
উচ্চকক্ষে রাজি, আসন বণ্টনে গোলমাল:
প্রায় সব রাজনৈতিক দল দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে একমত। বিএনপি চায়, বিদ্যমান নিয়মে যেভাবে সংসদে সংরক্ষিত আসন বণ্টন হয়, একই পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। অর্থাৎ নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে, ১০০ সদস্যের উচ্চকক্ষেও তত শতাংশ পাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরবর্তী সংসদে আলোচনার মাধ্যমে।
বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংখ্যানুপাতিক পদ্ধতির উচ্চকক্ষ মেনে নেওয়ার সুযোগ তাদের নেই। এনসিপি বলছে, আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষের দাবিতে কোনো ছাড় তারা দেবে না। জামায়াত এবং ইসলামী আন্দোলনের একই মনোভাব।
বাস্তবায়ন পদ্ধতি নিয়েও মতবিরোধ :
বিএনপি চায়, কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা নিয়ে সই হবে জুলাই সনদ। এর ভিত্তিতে পরবর্তী সংসদে সাংবিধানিক সংস্কার হবে।
জামায়াত এতে রাজি নয়। দলটির ভাষ্য, অতীতে সংবিধানের ১৭টি সংশোধনীর ছয়টি আদালতে আংশিক বা পুরোপুরি বাতিল হয়েছে। ঐকমত্যের মাধ্যমে সাংবিধানিক সংশোধনী হলে আবারও একই পরিণতি হতে পারে। তাই দ্বাদশ সংশোধনীর মতো এবারের সাংবিধানিক সংস্কার হতে পারে গণভোটের মাধ্যমে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।
এনসিপির দাবি, গণপরিষদে সংবিধান সংশোধন হোক। জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে হবে। পরবর্তী আইনসভাই গণপরিষদের ভূমিকায় থাকবে। সংবিধান সংস্কারের পর তা সংসদে আইনে রূপান্তরিত হবে।
এনসিসি নিয়ে দলগুলো ভিন্ন মেরুতে :
সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারক নিয়োগ বাদে বাকি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয় রাষ্ট্রপতিকে। এর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ স্বতন্ত্র আইনের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ীই নিয়োগ দেন রাষ্ট্রপতি।
এই একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, উচ্চ ও নিম্নকক্ষের স্পিকার, বিরোধী দল থেকে উচ্চ ও নিম্নকক্ষে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধান বিচারক এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বাইরে দল থেকে একজন করে সংসদ সদস্য নিয়ে ৯ সদস্যের এনসিসি গঠনের সুপারিশ করেছে কমিশন। একই সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও।
সুপারিশ অনুযায়ী, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের মতো দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার কমিশনও সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। এনসিসির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান এবং তিন বাহিনীর প্রধান পদে নিয়োগ করা হবে। নির্বাচনকালীন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টাও নিয়োগ হবে এনসিসির মাধ্যমে।
এতে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে- এমন যুক্তিতে এনসিসি গঠনে রাজি নয় বিএনপি। দলটির ভাষ্য, সুপারিশ অনুযায়ী সংসদ বিলুপ্তির সময়ে অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে এনসিসি কার্যকর থাকলে ক্ষমতা কুক্ষিগত করার ঝুঁকি রয়েছে। এটি রাষ্ট্রকে অনিশ্চয়তায় ফেলবে। সংস্কার প্রক্রিয়ায় সম্পৃক্ত বিএনপি নেতারা সমকালকে বলেছেন, এনসিসি গঠনের বিষয়ে তারা কিছুতেই সম্মতি দেবেন না।
জামায়াত এনসিসি গঠনের পক্ষে। তবে দলটি চায়, এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারক থাকতে পারবেন না। সংসদ বিলুপ্তির সঙ্গে এনসিসিও বিলুপ্ত হয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টিও এনসিসি চায়। তবে এ দলটির প্রস্তাব, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ এনসিসির মাধ্যমে হলেও প্রতিরক্ষা বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ সরকারই দেবে।
প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নিয়ে মতভিন্নতা:
কমিশন প্রস্তাব করেছে, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এতে রাজি নয়। দলটি ২০২৩ সালের জুলাইয়ে ঘোষিত ৩১ দফা অনুযায়ী, কেউ টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একবার বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। বিএনপির এ অবস্থানের কারণে কমিশন সংলাপে বলেছে, টানা দুইবার এবং জীবনে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। বিএনপি এতেও রাজি নয়।
কমিশনের সুপারিশ অনুযায়ী, এক দিন দায়িত্ব পালন করলেও একবার প্রধানমন্ত্রী হয়েছেন বলে গণ্য করা হবে। এতে জামায়াত রাজি নয়। দলটি চায়, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।
এনসিপি প্রধানমন্ত্রী পদ দুইবারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত। প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না- এ প্রস্তাবেও একমত এনসিপি।
এতে রাজি নয় বিএনপি। দলটির অবস্থান হলো, দল ঠিক করবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা পদে থাকবেন কিনা। জামায়াতের অবস্থান হলো, প্রধানমন্ত্রী সংসদ নেতা কিংবা দলীয় প্রধান যে কোনো একটি পদে থাকতে পারবেন।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৯ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৯ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৯ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৯ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৯ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২০ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে