মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিলো পুলিশ প্রশাসন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। এসময় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি টেলিযোগাযোগে নরজরদারি জোরদার করার সুপারিশ দেন তারা।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে এই পরামর্শ দেন তারা।
নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে ডিজিটাল মানি ট্রান্সফারের প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, মোবাইল ব্যাংকিং সার্ভিসের সঙ্গে যারা রয়েছেন, তাদের যদি বলেন, অর্থাৎ ভোটের সময় এক্সেস ফ্লো অব মানি এটা কিন্তু বাড়বে। নির্বাচনের আগে এটা যেন না হয়। এটা নিয়ন্ত্রণ করা দরকার।
রাজশাহীর পুলিশ কমিশনার ড. মুহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা যদি বিকাশ বা উপায় বা এ ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার যারা করেন, তাদের যদি একটি সিলিংয়ের আওতায় আনতে পারি, তাদের সাত দিনের টোটাল ট্রান্সফারের বিষয়টা যদি একটি স্টাডিতে রাখি, এরকম যদি একটা সার্কুলার দেওয়া হয়, তাহলে তারা এ বিষয়ে সতর্ক হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।