মোবাইল ফোন কেড়ে নেয়ায় নামাজ পড়া অবস্থায় বাবাকে হত্যা করলো ছেলে
মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নামাজ পড়া অবস্থায় এক ব্যক্তিখুন হয়েছেন। এ ঘটনায় ওই ব্যক্তির কিশোর ছেলেকে (১৭) আটক করেছে পুলিশ। গত শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দীর্ঘদিন ইতালিতে ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার মোবাইল ফোন ব্যবহার নিয়ে ছেলের সঙ্গে বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। রাত ৮টার দিকে বাড়িতে তারাবিহর নামাজ পড়তে শুরু করেন বাবা। তখন ছেলেটি ফল কাটার ছুরি দিয়ে পেছন দিক দিয়ে বাবাকে একাধিকবার ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস বলেছে, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।