মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদ-
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল অ্যাপস ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে জুয়ার দায়ে তিন যুবককে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকির মাজারসংলগ্ন এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের কারাদ- দেওয়া হয়।
তাদের মোবাইলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা ও এক মাস করে কারাদ- দেওয়া হয়েছে। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বৈলছড়ি ও কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকিরের মাজারসংলগ্ন একটি দোকানে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করে। তারা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে টাকা লেনদেন করতো। জুয়া খেলে এর আগে তারা বিপুল অর্থ হারিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।