মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা
ধর্মের নামে ভোট চাইছে ভারতের প্রধানমন্ত্রী মোদি। এমন অভিযোগে আগামী ৬ বছরের জন্য সবধরনের নির্বাচন থেকে মোদিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে।
আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী আবেদনটি দায়ের করেছে। আবেদনে মামলাকারী বলেছে, ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ভগবান ও উপাসনার স্থানের নামে ভোট চাইছে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে বিজেপির নির্বাচনি জনসভায় মোদির বক্তৃতার উল্লেখ করে সে এই আবেদন জানিয়েছে।
আইনজীবী জোনধালের বক্তব্য, মোদি ভাষণে সেদিন বলেছিলো, সে রামমন্দির তৈরি করে দিয়েছে এবং কর্তারপুর সাহিব করিডর তৈরি করে দিয়েছে। গুরুদ্বারে লঙ্গরের রান্নার জন্য ব্যবহৃত জিনিসপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছে। সে আরও দাবি করে, সে আফগানিস্তান থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে এসেছে।
সে বলে, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা এবং হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলো। ধর্মের নামে ভোট চেয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে মোদি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।