নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই আওয়ামী লীগের -আমীর খসরু
নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই তাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে বাদ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নৌকা যেখানে আছে জনগণ সেখানে নেই। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
আমীর খসরু বলেন, নৌকা বাদ দিলেও সরকার ভোট চুরির প্রকল্প থেকে সরে আসেনি। যেখানে ভোটই নেই, সেখানে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ারতো কোনো প্রশ্নই আসে না। উপজেলা নির্বাচনের মাধ্যমে মানুষকে আরেকটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সরকার একটা প্রকল্পের মাধ্যমে সকল জনগণকে জিম্মি করে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করলেও, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ৯৫ শতাংশ জনগণ এই নির্বাচন ব্যবস্থাকে বর্জন করেছে।
আমীর খসরু বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে, আজ তারা ইতিহাসও দখল করতে চায়, এটাকে মূলধন বানাতে চায় তারা। তারা জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে এমন নয়, প্রতিটা পদে পদে জনগণের অধিকার হরণ করেছে তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।