মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, রাজধানীতে ব্যবসায়ী নিহত
রাজধানীর গেন্ডারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আনিস মন্ডল (৪৫) নামে এক আতর ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই আবিদ বলেন, বায়তুল মোকাররমের সামনে আমার চাচাতো ভাইয়ের আতরের দোকান ছিল। আজ বিকেলের দিকে সে তার বাসা গেন্ডারিয়া নারিন্দা বসুবাজারের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার ভাইকে এলোপাথাড়ি গুলি করে। এতে আমার ভাইয়ের মাথা ও বুকে গুলি লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান- আমার ভাই আর বেঁচে নেই।
কে বা কারা গুলি করেছে- এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা তাকে মোটরসাইকেলে এসে গুলি করেছে, সে বিষয়ে বলতে পারছি না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।