গ্রিসে ভয়াবহ দাবানল, আন্তর্জাতিক সাহায্যের আবেদন
, ০৮ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। রাজধানী এথেন্সের কাছে ১০০ কিলোমিটার বনাঞ্চল পুড়ে গেছে। ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এমন পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি।
স্পেন, ইতালি, তুরস্ক ও কানাডার কাছ থেকে সাহায্য চেয়েছে গ্রিস সরকার। এরই মধ্যে একটি সুপার পুমা ইউটিলিটি হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সও।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে দ্রুত গতিশীল দাবানলটি গত সোমবার এথেন্সের প্রান্তে ছড়িয়ে পড়েছে। শহরের গাছ, বাড়ি, গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতাল এবং শহর ও গ্রামবাসীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা।
গত শনিবার (১০ আগস্ট) থেকে গ্রিসে ৪০টি দাবানল সক্রিয় রয়েছে। কোনো কোনো জায়গায় আগুনের শিখা ৮০ ফুট উচ্চতায় অবস্থান করছে। ৭টি দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে দমকল বাহিনী। কাজ করছে ফায়ার সার্ভিসের ৬৭০ সদস্য। অভিযানে ব্যবহার করা হচ্ছে ১২টি বিমান ও ৭টি হেলিকপ্টার।
এছাড়া স্পেনের উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়েছে দাবানল। আবাসিক এলাকায় ছড়িয়ে পড়া আগুন ঠেকাতে বিমান থেকে ছিটানো হচ্ছে পানি। গত মে মাস থেকে গ্রিস জুড়ে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)