মোটরসাইকেলসহ সব যানবাহনের বিমা আবার বাধ্যতামূলক হচ্ছে
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাকসহ সড়কে চলাচলকারী সব ধরনের গাড়ি বা যানবাহনের জন্য বিমা করা আবার বাধ্যতামূলক করা হচ্ছে। অবশ্য আগেও তা বাধ্যতামূলক ছিল। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বিধানটি তুলে দিয়ে ঐচ্ছিক করা হয়। সড়ক পরিবহন সংশোধন আইন, ২০২৪-এর খসড়ায় সব যানবাহনের বিমা করার বিধান রাখা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন সংশোধন আইন, ২০২৪-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ব্রিফিংয়ে জানান, বিমা না করলে মোটরযানের মালিকদের তিন হাজার টাকা জরিমানা গুনতে হবে, খসড়া আইনে এমন ধারা রাখা হয়েছে। সড়ক পরিবহন আইন সংশোধন করে বিমাবিষয়ক একটি উপধারা সংযোজনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। উপধারাটিতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ৬০(২) ধারার বিধান লঙ্ঘন করেন, তাহলে তা হবে একটি অপরাধ এবং এ অপরাধের জন্য তিনি অনধিক তিন হাজার টাকা পর্যন্ত অর্থদ-ে দ-িত হবেন।’
এদিকে মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন সংশোধন আইন, ২০২৪-এর খসড়া অনুমোদনের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই সড়ক পরিবহন আইনের দাবি জানিয়ে আসছিলাম। (বুধবার) মন্ত্রিসভায় খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে জেনে খুব ভালো লাগছে। এটি বিমা খাতের জন্য ইতিবাচক, আবার যানবাহনের মালিকদের জন্যও ভালো।’
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ধরনের বিধান করার তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠিয়েছিল ২০২৩ সালের মার্চে। এতে যুক্তি হিসেবে বলা হয়েছিল, বিশ্বের কোনো দেশেই বিমা ছাড়া সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ নিয়ে এক বছর ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ চিঠি চালাচালি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)