মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
খাবার প্রস্তুতকারকেরা মেয়াদের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানদ- অনুসরণ করে থাকেন। এর ফলে আমরা মোড়কের গায়ে ‘বেস্ট বাই’, ‘সেল বাই’ এবং ‘ইউজ বাই’-এর মতো টার্মগুলো দেখে থাকি। এই প্রত্যেকটি টার্মের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে এবং এই তারিখগুলোর মানে এই নয় যে, এই তারিখ পার হলেই সেই খাবার অনিরাপদ বা খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
‘বেস্ট বাই’ বা ‘বিফোর’ এই তারিখ দ্বারা বোঝানো হয় যে, উল্লিখিত তারিখ পর্যন্ত সেই খাবারের সঠিক স্বাদ ও গুণগত মান বজায় থাকবে। এই তারিখ পার হয়ে গেলে খাবারটি আর সতেজ থাকবে না এবং যদি খাবারটি নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখা না যায়, তাহলে সেটি খাওয়া নিরাপদ।
‘সেল বাই’ তারিখটি মূলত বিক্রেতাদের জন্য, গ্রাহকদের জন্য নয়। এই তারিখ দ্বারা বোঝানো হয় যে, উল্লিখিত তারিখ পর্যন্তই পণ্যটি বিক্রয়ের জন্য প্রদর্শন করা যাবে গ্রাহকদের কাছে। তবে নির্দিষ্ট তারিখের পরে খাবারটি অনিরাপদ হয়ে যাবে, বিষয়টি এমন নয়।
আর ‘ইউজ বাই’ তারিখটি সাধারণত ওই খাবারটি সর্বোত্তম মানে ব্যবহারের সময়সীমা নির্দেশ করে। তবে এই টার্মের ব্যবহার দেশ ও প্রস্তুতকারকভেদে ভিন্ন হতে পারে। তাই খাবারের প্যাকেটের লেবেল ও সংরক্ষণবিধি অনুসরণ করা জরুরি।
মেয়াদোত্তীর্ণ খাবার খেলে শরীরে যা ঘটে?
মেয়াদোত্তীর্ণের পর খাবারটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তা খেলে ফুড পয়জনিং হতে পারে। সালমোনেলা, লিস্টেরিয়া এবং ই কোলাইয়ের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া খাবারকে অস্বাস্থ্যকর করে তুলতে পারে। ফুড পয়জনিংয়ের সাধারণ লক্ষণগুলো হলো-বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর ও পানিশূন্যতা।
মেয়াদ শেষ হওয়ার পরেও হয়তো খাবার নষ্ট হয়নি, কিন্তু সেই খাবারের সতেজতা নষ্ট হয়ে যায় এবং গুণগত মানও কমে যায়। ফলে বদহজম, পেট ফাঁপা, পেটে ব্যথা বা কামড়ানোর সমস্যা দেখা দিতে পারে। সতেজতা নষ্ট হলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা সেই খাবারের সঙ্গে আমাদের পাকস্থলীতে গিয়ে হজমের প্রক্রিয়াতে বিঘœ সৃষ্টি করে।
সঠিকভাবে সংরক্ষণ না করলে মেয়াদোত্তীর্ণ খাবার সাধারণত নষ্ট হয়ে যায় এবং এই খাবার খেলে মারাত্মক রকম অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
ক্যানড ফুডগুলো সঠিকভাবে সংরক্ষণ না করলে মেয়াদ শেষে সেখানে ক্ষতিকর টক্সিন তৈরি হতে পারে, যা বটুলিজম সৃষ্টি করার সম্ভাবনা থাকে। এটি আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং এর ফলে অনেক সময় জীবননাশের ঝুঁকিও দেখা দিতে পারে।
মেয়াদোত্তীর্ণ খাবারে ছত্রাকের সংক্রমণ হলে সেখানে মাইকোটক্সিন থাকতে পারে। এই মাইকোটক্সিন আমাদের দেহের লিভারকে ড্যামেজ করে ফেলতে পারে এবং স্নায়ুতন্ত্রের ওপরও প্রভাব ফেলার সম্ভাবনা থাকে।
দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকি:
যাদের রোগ প্রতিরোধক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল এবং সহজেই যেকোনো রোগের ঝুঁকি থাকে, তাদের কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়া উচিত নয়। খাবারের বিষয়ে সচেতনতা ও নিরাপত্তা এই ধরনের মানুষদের জন্য বিশেষভাবে জরুরি।
এ ব্যাপারে পুষ্টিবিদরা বলেন, অনেক সময় খাবারের স্বাদ বা গন্ধে বড় কোনো পরিবর্তন না থাকলে আমরা মনে করি খাবারটি হয়তো এখনো নিরাপদ। কিন্তু বাস্তবে মেয়াদোত্তীর্ণ খাবারে ক্ষতিকর জীবাণু বা টক্সিনের ঝুঁকি থাকতে পারে, যা সবসময় চোখে দেখা বা গন্ধে বোঝা যায় না। তাই প্যাকেটজাত খাবার কেনা বা খাওয়ার আগে অবশ্যই খাবারের গায়ে লেবেল ও তারিখ দেখে নিতে হবে, খাবার সঠিক তাপমাত্রায় ও প্যাকেটের গায়ের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করা উচিত।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।