চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
চাঁদের মেরু অঞ্চলকে দীর্ঘদিন ধরেই ভবিষ্যৎ মানব অভিযানের জন্য সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হিসেবে দেখা হচ্ছে। কারণ সেখানে এমন কিছু গভীর গর্ত রয়েছে, যেখানে প্রায় ৪০০ কোটি বছর ধরে সরাসরি সূর্যের আলো পৌঁছায়নি। এসব জায়গাকে বলা হয় ‘কোল্ড ট্র্যাপ’। সেখানে এত ঠান্ডা যে পানি মহাকাশে উবে যেতে পারে না। ফলে বরফ টিকে আছে।
বিজ্ঞানীদের ধারণা, একসময় চাঁদে গ্রহাণুর আঘাতে কিছু পানি পৌঁছেছিলো। পরে তা স্থায়ীভাবে অন্ধকার এসব অঞ্চলে বরফ হয়ে জমে যায়।
২০১৩ সাল থেকে কয়েকটি মহাকাশ অভিযান এসব এলাকার পানি নিয়ে গবেষণা করেছে। সবচেয়ে আশাবাদী হিসাবে বলা হচ্ছে, চাঁদে সর্বোচ্চ প্রায় ১০০ কোটি টন পানির বরফ থাকতে পারে। এই হিসাবই চাঁদে ভবিষ্যৎ গ্রাম, শহর এমনকি শিল্পকারখানা গড়ে তোলার স্বপ্নকে উসকে দিয়েছে।
চাঁদের মেরু অঞ্চলে দীর্ঘ সময় সূর্যের আলো পাওয়া যায়। তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগও রয়েছে। বিজ্ঞানীদের হিসাবে, উজ্জ্বল গর্তগুলোর কিনারে সৌর টাওয়ার বসিয়ে প্রায় ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। চাঁদের মাটিতে সিলিকন থাকায় ভবিষ্যতে সেখানেই সৌর প্যানেল তৈরির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।