মেহেরপুরে মিয়াজাকি আম চাষ, বিশ্বে কেজি ২ লাখ টাকা
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মেহেরপুর সংবাদদাতা:
উচ্চমূল্যের মিয়াজাকি জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন মেহেরপুর শহরের তরুণ বাগান মালিক মির্জা গালিব উজ্জ্বল। তার সফলতায় এ জাতের আম বাগান তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন জেলার অনেকেই। কৃষি বিভাগ বলছে, কৃষকদের মিয়াজাকি আম চাষে সার্বিক সহযোগিতা করা হবে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে ২ বিঘা জমিতে আড়াই বছর আগে ৭৭টি জাপানি মিয়াজাকি জাতের আম গাছ লাগান মির্জা গালিব। পেয়েছেন ফলও। বিশ্ব বাজারে যার কেজিপ্রতি দাম ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় নানা জাতের ২ হাজর ৩৬৬ হেক্টর জমিতে আমের বাগান আছে।
বাগান মালিক মির্জা গালিব উজ্জ্বল বলেন, আড়াই বছর আগে নাটোর থেকে ৭৭টি মিয়াজাকি জাতের আম গাছ কিনে ২ বিঘা জমিতে রোপণ করে ভালোমত পরিচর্যা করতে থাকি। অবশেষে চলতি বছর ফল দিয়েছে ৫০টি গাছে। গাছ লাগানো থেকে ফল আসা পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। এ জাতের আম গাছে তেমন রোগবালাই নেই।
তিনি আরও বলেন, আমি দেশের মানুষকে ওষুধি গুণসম্পন্ন এ জাতের আম দিতে চাই। চলতি বছর ফল বিক্রি করবো না। মেহেরপুরে এ আমের দাম এখনো নির্ধারণ হয়নি। আগামী বছর থেকে সুপারশপগুলোতে এ আম বিক্রির ইচ্ছা আছে। আগামীতে এ আমের চাহিদা বেশি হলে বাগানের পরিধি আরও বড় করার পরিকল্পনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)