প্রতিপক্ষকে শায়েস্তায় মব সন্ত্রাসের ফাঁদ
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে টার্গেট করে পরিকল্পিতভাবে ‘মব সন্ত্রাস’ তৈরি করা হচ্ছে। লুটপাট ও হত্যায় ব্যবহার করা হচ্ছে বিক্ষুব্ধ জনতার ‘মব’ ফাঁদ। মব সন্ত্রাসের ফাঁদে ফেলে মারধর ও হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। গত পাঁচ মাসে ১৪১টি মব সন্ত্রাসের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৮ জন। রাজধানী ঢাকার পর মব সন্ত্রাসে বেশি হত্যার ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও বরিশালে। মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনী ও থানায় আক্রমণের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার ও সাজার হার খুবই কম। রাজনৈতিক প্রশ্রয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মব সন্ত্রাসের মতো নৃশংস ঘটনা থামানো যাচ্ছে না, বলছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, ব্যক্তিগত বিরোধে আপন ভাইকে মব তৈরি করে ফাঁসানোর ঘটনাও ঘটছে। সম্প্রতি আলোচিত কুমিল্লার মুরাদনগরে এক নারীর সম্ভ্রমহরণ ও নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় শাহ পরান নামের এক ব্যক্তি। চড়-থাপ্পড়ের জেরে প্রতিশোধ নিতে মব সৃষ্টি করে সে বড় ভাইকে ফাঁসিয়ে সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এর রেশ না কাটতেই গত গত বৃহস্পতিবার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত শত্রুতার জেরে মাদক কারবারের কথা বলে জনতাকে উত্তেজিত করে তাদের হত্যা করা হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে (জানুয়ারি-মে) মব সৃষ্টি করে ৭৮ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বাধিক ৩৯টি হত্যাকা- ঘটেছে। এরপর চট্টগ্রামে ১৫টি ও বরিশালে ১১টি হত্যার ঘটনা ঘটেছে।
এমএসএফ বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে ১৪১টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে ২১টি মবের ঘটনায় ১২ জন নিহত ও ৩৮ জন আহত হন। ফেব্রুয়ারিতে ১৮টি মবের ঘটনায় ৮ জন নিহত ও ৩৪ জন আহত হন। মার্চে মবের ঘটনা ঘটে ৩৯টি। এসব ঘটনায় ওই মাসে ১৩ জন নিহত ও ৯৬ জন আহত হন উচ্ছৃঙ্খল জনতার হাতে। এপ্রিলে ২৭টি মবের ঘটনায় ১০ জন নিহত ও ৫৩ জন আহত হন। মে মাসে ৩৬টি মবের ঘটনায় ৯ জন নিহত ও ৬৮ জন আহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)