অন্তবর্তীকালীন সরকারের দেশবিরোধী ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া, পশ্চিমা অপসংস্কৃতির পৃষ্ঠপোষক জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস স্থাপনসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বাদ জুমুয়া এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ।
মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে।
এই প্রতিবাদী মিছিলে অন্তবর্তীকালীন সরকারের বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
বিশেষ করে- নারিকেল দ্বীপের অবরোধ- তুলে নাও, নিতে হবে; বাংলাদেশের বন্দর- বিদেশীদের দেয়া যাবেনা; ক্ষমতালোভী গাদ্দার- গদি ছাড়, গদি ছাড়; আমেরিকার গোলামী- ছেড়ে দেরে, ছেড়ে দে; ভারত পূজা বাদ দে- হিন্দু তোষণ ছেড়ে দে; আমেরিকান পণ্য- বর্জন করো, করতে হবে; ইসরাইলের পণ্য- বর্জন করো, করতে হবে- ইত্যাদি স্লোগানে মুখরিত হয় মিছিলটি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।