মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ
, ১৫ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
লটারি পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টার পর তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
জানা যায়, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ। এ সময় তাদের আন্দোলন না করার আহ্বান জানায়। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়। এতে দু’পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় দীর্ঘ যানজট। এতে ভোগান্তি পড়েন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
শিক্ষার্থীদের দাবি, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও তা এখনো চলমান। এতে করে মেধার সঠিক মূল্যায়ন করা হয় না বলে দাবি তাদের।
তারা আরো বলেন, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। এছাড়া দাবি আদায়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)