সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

মেডিকেল টেস্টের ‘ফাঁদে’ দিশেহারা বিদেশগামী শ্রমিকরা

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৯:১০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫০

নিজস্ব প্রতিবেদক:
দেশে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হন অসংখ্য বিদেশগামী শ্রমিক। এতে সেন্টারগুলোও হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব ভোগান্তিতে নির্বিকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ খতিয়ে দেখে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সরকারকে, ভাঙতে হবে সিন্ডিকেট।
প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকরা।
প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয়। আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা। সম্প্রতি সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে।
ভুক্তভোগীদের দাবি, টেস্টের ফাঁদে ফেলে বারবার তাদের হয়রানি করা হয়। ৩ মাস মেয়াদের ভিসায় মেডিকেল টেস্ট করতেই শেষ হয়ে যায় সময়সীমা। কেউ কেউ দুই মাসে ১০ থেকে ১২ বারের বেশিও এসেছেন।
কারও কারও রিপোর্টে সমস্যা আছে বলা হলেও বাইরে মেডিকেল টেস্ট করে তেমন কিছু মেলেনি বলে দাবি অনেকের। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পর পর দুদিন কথা বলতে গেলেও তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
কাতার ভিসা সেন্টার ছাড়াও আরও বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে এমন চিত্র দেখা যায়। বেশির ভাগ সেন্টারেই নেই মানুষ। কোনোটায় ঝুলানো তালা। সেবাপ্রত্যাশী গেলেই খোলা হয় তালা। অভিযোগ আছে, মধ্যপ্রাচ্যের কিছু দেশের ভিসা নিশ্চিত না হলেও মেডিকেল টেস্টের নামে প্রতিদিন কোটি টাকার বেশি হাতিয়ে নিচ্ছে অসাধু বেশ কিছু এজেন্সি।
অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়সারা ভাব। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব সাজ্জাদ হোসেন ভূঞার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বক্তব্য দিতে নারাজ সচিবও।
বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলছে সিন্ডিকেট। তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যাবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা।
এ বিষয়ে ওয়্যারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, প্রথমত, দেরি করে রিপোর্ট দিলে যে স্লটে ভিসাটা এসেছে, সেটা অন্য জায়গায় বিক্রি করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে একজন হয়তো টাকা দিয়ে অনেক দিন ধরে ঘুরছেন। তাকে আরও কীভাবে ঘুরানো যায়, সেটার একটা বড় পদ্ধতি হচ্ছে মেডিকেল টেস্টের নামে ভয় দেখানো যে সেখানে গেলে অযোগ্য হয়ে যাবেন, টেস্টে অনেক সমস্যা আছে। তাই ওষুধ খেয়ে সুস্থ হতে হবে বলে ঘুরানো হয়। মেডিকেল টেস্টের জায়গাটাতেও সিন্ডিকেট কাজ করে। এজন্য টাস্কফোর্স করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে অভিযান চালানো যায়।
এক মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেলসহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না অনেক।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে