মেট্রোর ওপর দিয়ে টানা ক্যাবল সরানোর নির্দেশ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর ওপর দিয়ে টানা ইন্টারনেট ও ডিসের তার ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ লাইনের ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিসের তার।
গত বৃহস্পতিবার (২৮ মার্চ) এ বিষয়ে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক বরাবর চিঠি দিয়েছে এমআরটি-৬ এর প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের ক্যাবল টিভি লাইন, ইন্টারনেটের ক্যাবল ইত্যাদি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় ডিএমটিসিএল কর্তৃক জনস্বার্থে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।